বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
ববি’র ৫ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

ববি’র ৫ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

Sharing is caring!

ছাত্রজীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ এর জন্য মনোনীত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পাঁচ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার তামান্না শারমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ এর জন্য কলা ও মানবিক অনুষদ থেকে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাবাচ্ছুম ইসলাম নবণী (সিজিপিএ ৩.৬৫)। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ থেকে মনোনীত হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. আসলাম হোসাইন (সিজিপিএ ৩.৯৪)। জীববিজ্ঞান অনুষদ থেকে মনোনীত হয়েছেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা মুজিব (সিজিপিএ ৩.৯৯)। সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মৌসুম (সিজিপিএ ৩.৯৪) এবং ব্যবসায় অনুষদ থেকে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা (সিজিপিএ ৩.৯০)।

সহকারী রেজিস্টার তামান্না শারমিন জানান , বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ এর জন্য আহ্বানকৃত দরখাস্তের পরিপ্রেক্ষিতে পাঁচটি অনুষদের সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত পাঁচ শিক্ষার্থীকে মনোনীত করে তালিকাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়। আইন অনুষদের পরীক্ষা শেষ না হওয়ায় ওই অনুষদ থেকে কোনো শিক্ষার্থীর নাম পাঠানো সম্ভব হয়নি।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও বেশি মনোযোগ দিয়ে ভালো ফল অর্জনে উৎসাহ দেওয়ার জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD