বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
বরিশালে ফার্মিসিতে অনুমোদনবিহীন ওষুধ রাখায় জরিমানা

বরিশালে ফার্মিসিতে অনুমোদনবিহীন ওষুধ রাখায় জরিমানা

Sharing is caring!

বরিশাল নগরের সদর রোডের দি মেডিক্যাস ফার্মেসিতে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই ফার্মেসির ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরের সদর রোডের এ ফার্মেসিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।

মো. সাইফুল ইসলাম জানান, র‌্যাবের সহায়তায় এ অভিযান চালানো হয়। এ সময় ফার্মেসি থেকে ওষুধ প্রশাসনের অনুমোদনবিহীন বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেন তারা। সরকারি অনুমোদনবিহীন অবৈধ ওষুধ দোকানে রাখা এবং বিক্রির দায়ে ফার্মেসির ম্যানেজার সাইদুর রহমানকে ১৯৪০ সালের দি ড্রাগ অ্যাক্টের ২৭ ধারা মোতাবেক ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে ড্রাগ সুপার এসএম এম সুলতানুল আরেফিন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD