সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বরিশালে ৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

বরিশালে ৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

Sharing is caring!

বরিশালে ৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বরিশাল সদর উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিস ও মেট্রোপলিটন কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শনিবার (০৭ ডিসেম্বর) সকালে এ সার ও বীজ বিতরণ করা হয়।

জানাগেছে, কৃষি প্রণোদনা কর্মসূচি রবি/২০১৯-২০ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ভুট্টা, সরিষা ও মগ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।

যেখানে একজন প্রান্তিক কৃষক এক বিঘা জমির জন্য কেজি ভুট্টার বীজের সাথে ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, ১ কেজি সরিষার বীজের সাথে ২০ কেজি
ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, ৫ কেজি শীত কালীন মুগ ডালের বীজের সাথে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি গ্রীষ্মকালীন মুগ ডালের বীজের সাথে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন।

বরিশাল নগরের টিয়াখলী, দিয়াপাড়া, ইছাকাঠী এবং সাগরদী এলাকার ১৩০ জন কৃষকদের মাঝে ভুট্টা, সরিষা, শীত কালীন মুগ ডাল এবং গ্রীষ্মকালীন মুগ ডালের পাশাপাশি ডিএপি এবং এমওপি সার বিতরণ করা হয়।

অপরদিকে বরিশাল সদর উপজেলার ১০ টি ইউনিয়নের ৭৫০ জন কৃষকের মাঝে ভুট্টা, সরিষা, শীত কালীন মুগ ডাল এবং গ্রীষ্মকালীন মুগ ডালের পাশাপাশি ডিএপি এবং এমওপি সার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, উপজেলা ভাইস
চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদ, মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা ফাহিমা হকসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, কৃষির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিতরণের পূর্বে অতিথিরা বীজ ও সার বিতরণের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD