বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে কুরিয়ার সার্ভিস থেকে জাল ও পলিথিন উদ্ধার

বরিশালে কুরিয়ার সার্ভিস থেকে জাল ও পলিথিন উদ্ধার

Sharing is caring!

বেসরকারি কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের বরিশালস্থ কার্যালয়ে অভিযান চালিয়ে আনুমানিক ১১ লক্ষ মিটার অবৈধ জাল ও ১৫ শত কেজি অবৈধ পলিথিন উদ্ধার করা হয়েছে।

বৃহষ্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর ও মৎস অধিদপ্তরের পৃথকভাবে অভিযান পরিচালনা করে এ জাল ও পলিথিন জব্দ করে।

জেলা মৎস অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতি এস এ পরিবহন নামক কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ১১ টি বস্তায় ১১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ২০ লাখ টাকা।

এসব অবৈধ জাল কুরিয়ার সার্ভিসের পার্সেল সহকারী মোঃ বেল্লাল হোসেনের কাছ থেকে উদ্ধার করা হয়। তাই তাকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম শামীম পরিচালিত ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পার্সেল সহকারী মোঃ বেল্লাল হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এদিকে পরিবেশ অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস এ পরিবহন নামক কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে ১৫ টি বস্তায় আনুমানিক ১৫ শত কেজি অবৈধ পলিথিন উদ্ধার করা হয়।

এসময় অবৈধ পলিথিন সরবরাহ মজুদ ও পরিবহনের কারেন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের ম্যানেজার জাহাঙ্গীর আলম ও নগরের বাজাররোড এলাকার আয়েশা স্টোর্সের মজিবর রহমানকে আটক করা হয়।

পরে তাদের পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ আবদুল হালিম পরিচালিত ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করা হয়। আদালত তাদের উভয়কে ৬ মাসের কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৪৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD