শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
সীমান্তে দেড় কোটি টাকার কষ্টিপাথর জব্দ, আটক ১

সীমান্তে দেড় কোটি টাকার কষ্টিপাথর জব্দ, আটক ১

Sharing is caring!

অনলাইন ডেক্স:নেত্রকোণার কলমাকান্দায় সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের একটি ডিম্বাকৃতির কষ্টিপাথরসহ এক পাচারকারীকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ।

শুক্রবার দিনগত রাতে ওই উপজেলার নাজিরপুর বাজারের পাশে বাবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া নয়েল সরকারের ঘরে পুলিশ অভিযান চালিয়ে পাথরটি জব্দ করে। এ সময় পাচারকারী চক্রের অন্যতম হোতা নয়েল সরকার (৩৮) পালিয়ে গেলেও চক্রের সদস্য মো. আলমগীর (১৯) নামের একজনকে আটক করা হয়ছে ।

আটককৃত আলমগীর কলমাকান্দা উপজেলার ছয় টাক্কার ব্রিজ এলাকায় শাহজাহান মিয়ার ছেলে। নয়েল সরকার (৩৮) কলমাকান্দার নলচাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্মৃতাকে বিয়ে করার সূত্রে ৯ বছর ধরে কলমাকান্দায় থাকেন। সে খুলনার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের মৃত নির্বাণ সরকারের ছেলে ।

এসব তথ্য নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, গোপনে খবর পেয়ে ক্রেতা সেজে অভিযান চালিয়ে আলমগীরকে আটক করে ওই পাথরটি জব্দ করা হয়েছে। পাথরটির ওজন ৬ কেজি ৭শ’ গ্রাম।

ওসি আরো জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নয়েল সরকার ও মো. আলমগীরসহ অজ্ঞাতনামা তিন/চার জনের নামে থানায় মামলা করেছে। আটককৃত আলমগীরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD