বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ

ফেনীতে মাদকসহ আটক ১

Sharing is caring!

ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ মো. সেলিম (৩১) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ফেনী সদর হাসপাতালের পশ্চিম পাশে সিও অফিসের পাশে রেল লাইন সংলগ্ন মাহি কুলিং কর্ণার এলাকা থেকে তাকে আটক করা হয়।

ফেনীস্থ র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ফেনী সদর হাসপাতালের পশ্চিম পার্শ্বে সিও অফিস, রেল লাইন সংলগ্ন মাহি কুলিং কর্ণার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।

র‌্যাবের একটি দল ওই স্থানে অভিযান চালিয়ে ধর্মপুর ইউনিয়নের আব্দুল হাই’র ছেলে মো. সেলিমকে আটক করে। তাকে তল্লাশি করে ৯ বোতল ভারতীয় হুইস্কি মদ, ২৫ বোতল ফেন্সিডিল, ১শ ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার পাঁচশত টাকা।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD