মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

Sharing is caring!

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সোহরাব হোসেনকে ছাত্রলীগ কর্মীদের মারধরের প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

দুপুর ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত ছিল।

বিক্ষোভ কর্মসূচি থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তিনটি দাবি জানান। দাবিগুলো হলো- নাহিদ ও আসিফসহ মারধরকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা, হল প্রাধ্যক্ষের পদত্যাগ করা, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সোহরাব হোসেনের চিকিৎসাভার বহন করা।

অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ‘ক্যাম্পাসে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের মারমুখী আচরণ যেন বেড়েই চলেছে। তুচ্ছ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের এর আগেও ছাত্রলীগ মারধর করেছে। কিন্তু এসব ঘটনার কোনো বিচার আমরা পাইনি। ছাত্রলীগও এসব অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বিচারের নামে বহিষ্কারের নাটক করে ছাত্রলীগ। কাউকে বহিষ্কার করলেও কিছুদিন পর আবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনও নিশ্চুপ ভূমিকায়। তাদের কাছে লিখিত অভিযোগ করলেও বরাবরের মত দেখছি বলেই দায় এড়িয়েছেন তারা’।

এর আগে, শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে সোহরাব হোসেনকে শহীদ শামসুজ্জোহা হলে ডেকে নিয়ে ল্যাপটপ চুরির অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে ছাত্রলীগ কর্মী আসিফ ও নাহিদ। মারধরে সোহরাবের মাথা ফেটে যায় ও বাম হাত ভেঙে যায়। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD