মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে স্বাস্থ্যসেবায় প্রস্তুত ৩৮৮ প্রতিষ্ঠান

বরিশালে স্বাস্থ্যসেবায় প্রস্তুত ৩৮৮ প্রতিষ্ঠান

Sharing is caring!

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় বরিশালে প্রস্তুত রাখা হয়েছে ৩৮৩টি স্বাস্থ্যকেন্দ্র, সিটি করপোরেশনের চারটি নগর স্বাস্থ্যকেন্দ্র ও একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল।

একইসঙ্গে বরিশাল জেলায় ৯৬টি, মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি ও সিটি করপোরেশনের পাঁচটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

শনিবার (০৯ নভেম্বর) দুপুরে এক সভায় বরিশালের জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৩২টি উপ-স্বাস্থ্য কেন্দ্র, ২৮৭টি কমিউনিটি ক্লিনিক, ৫৪টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও একটি জেনারেল হাসপাতালের মাধ্যমে ৯৬টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

এছাড়া ঘূর্ণিঝড় মোকাবিলায় বরিশাল জেলা সিভিল সার্জন অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং একটি মেডিক্যাল টিম তৈরি রাখা হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্স তৈরি রাখা হয়েছে।

একইসঙ্গে পুরো জেলায় পর্যাপ্ত খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে বলে সভায় জানানো হয়।

সভায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় তারা ১২ সদস্যের এক মেডিক্যাল টিম গঠন করেছেন এবং একইসঙ্গে একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছেন।

অপরদিকে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান, ঘূর্ণিঝড়ে দুর্গত মানুষকে স্বাস্থ্যসেবা দিতে সিটি করপোরেশনের আওতাধীন চারটি নগর স্বাস্থ্যকেন্দ্র ও পাঁচটি মেডিক্যাল টিম তারা প্রস্তুত রেখেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD