মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নাব্যতা সংকট, সরিয়ে নেয়া হচ্ছে পাতারহাট লঞ্চঘাট

নাব্যতা সংকট, সরিয়ে নেয়া হচ্ছে পাতারহাট লঞ্চঘাট

Sharing is caring!

বার বার নাব্যতা সংকট দেখা দেয়ার পাতারহাট লঞ্চঘাটটি সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ।

আর সিদ্ধান্ত মোতাবেক আগামী ২ মাসের মধ্যে লঞ্চঘাটটি তার বর্তমান স্থান থেকে দক্ষিন দিকে প্রায় ১ কিলোমিটার দূরে সরিয়ে নেয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল নদী বন্দর কর্মকর্তা (যুগ্ম পরিচালক) এবং বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, পাতারহাট লঞ্চঘাটটি বর্তমানে যেখানে অবস্থিত, সেখানে লঞ্চগুলোকে যেতে একটি চ্যানেল ধরে যেতে হয়। যে চ্যানেলটিতে বার বার নাব্যতা সংকট দেখা দেয়। ফলে প্রায় সারাবছর ধরেই ড্রেজিং কার্যক্রম চালাতে হয়। এতে সরকারের প্রচুর ব্যয়ও বহন করতে হয়।

তিনি বলেন, সার্বিক দিক বিবেচনা করে মিতুয়াপাতারাহাট নামের ওই লঞ্চঘাটটি স্থানান্তর করার সিদ্ধান্ত হয়। যে মোতাবেক কাজ করা হচ্ছে।

এদিকে অভ্যন্তরীন রুটে লঞ্চের মাষ্টাররা জানান, ভরা বর্ষা মৌসুমেও মিতুয়া পাতারহাট লঞ্চঘাটের আশপাশে বিভিন্ন স্থানে নাব্যতা সংকট দেখা দেয়। আর শীতে তো এ সমস্যা প্রকট হয়। নিয়মিতো ড্রেজিং করা না হলে ওই সময়টাতে অভ্যন্তরীন রুটের লঞ্চও ঘাটে ভিরতে পারে না। ফলে যাত্রীদের মাঝ নদীতে ট্রলারে নামিয়ে দিতে হয়। যে ট্রলারে করে যাত্রীরা ঘাটে যান। আবার একইভাবে লঞ্চে যাত্রীদের তুলেও দিতে হয়।

বর্তমান ভোগান্তির থেকে ঘাট সরিয়ে নেয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এদিকে এ রুটের নিয়মিতো যাত্রীরা। তবে ঘাট সরিয়ে যেখানে নেয়া হচ্ছে সেখানে যানবাহন যাওয়ার মতো সড়ক ব্যবস্থা চালু রাখার দাবী জানিয়েছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD