মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
যশোরে কলেজছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

যশোরে কলেজছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

Sharing is caring!

যশোর: যশোর থেকে সোহানুর রহমান সোহাগ (২২) নামে এক কলেজছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শহরের বারান্দি মোল্লাপাড়ায় ভৈরব নদের পাড় থেকে মরদেহ উদ্ধার হয়। সোহাগ যশোর সদর উপজেলার হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং মোল্লাপাড়ায় এলাকার হাবিবুর রহমানের ছেলে।

সোহাগের মা কোহিনুর বেগম বলেন, রোববার (২০ অক্টোবর) রাত ১১টার দিকে কয়েকজন বন্ধু সোহাগকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে ছেলে আর বাড়ি ফেরেনি। দুপুরে নদীর পাড়ে শাক তুলতে গিয়ে এক নারী সোহাগের মরদেহ পড়ে থাকতে দেখতে পান। এরপর আমরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেই।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহের গলাকাটা ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনের জন্য তদন্ত চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD