সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইমসিন২৪:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত রাজশাহী-২ আসনের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে এক নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়।
আজ (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১৭ নং ওয়ার্ড উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম চঞ্চলের সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু। এসময় বক্তারা বলেন, “রাজশাহীর উন্নয়নে জননেতা ফজলে হোসেন বাদশার বিকল্প নেই। তিনি রাজশাহীর প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটিয়েছে। মসজিদ-মন্দির, রাস্তাঘাট, কলকারখানা চালু করা সহ রাজশাহীর সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটেছে বিগত ১০ বছরে। রাজশাহীর মানুষ নিশ্চয় উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে জননেতা ফজলে হোসেন বাদশাকে জয়যুক্ত করবে।” এসময় আরো বক্তব্য রাখেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদক মন্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, সদস্য নাজমুল করিম অপু, শাহমখদুম থানার সম্পাদক মন্ডলীর সদস্য ইসমাইল হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অসিত পাল, বাংলাদেশ ছাত্র মৈত্রীর রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক সম্রাট রায়হান, শ্রমিকনেতা আব্দুল লতিফ। এছাড়াও কর্মীসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর মহানগর সভাপতি এ.এইচ.এম জুয়েল খান, শাহমখদুম থানা সাধারণ সম্পাদক সাকিব আল হাসান, বাংলাদেশ যুবমৈত্রী শাহমখদুম থানা সভাপতি আলাউদ্দিন আলা, সাধারন সম্পাদক বাক্কার আলী প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD