শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সিলেটে ১৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২

সিলেটে ১৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২

Sharing is caring!

সিলেট: সিলেট নগরীতে ১৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে নগরের সোবহানীঘাট হোটেল ইষ্টার্ন গেইটের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, নগর উপশহরের মো. কবির আহমেদ (৩৮) ও লন্ডনি রোডের বাসিন্দা মণীন্দ্র সরকার জনিক (২৭)।

অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামানের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা একটি প্রাইভেট কারে যাওয়ার সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের কাছ থেকে ১৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে রাতেই জব্দ ইয়াবা ও প্রাইভেট কারসহ মাদক মামলায় তাদের এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ও গাড়ি থেকে ইয়াবার বিশাল এ চালানটি জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, এসব ইয়াবা ভারত থেকে জকিগঞ্জ সীমান্ত হয়ে তাদের হাতে এসে পৌঁছায়। এই চক্রে অন্তত ১৬ জন রয়েছেন। উদ্ধার হওয়া এসব ইয়াবার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD