মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপায় বিপুল ভোটে বিজয় পরবর্তী কোনরকম বিজয় মিছিল না দিয়ে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দল এবং বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে কলাপাড়া কেন্দ্রীয় বড় মসজিদে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ পরিচালনা করেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া-রাঙ্গাবালি উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী ৪ আসনের নবনির্বাচিত এমপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এসময় বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির সাফল্য কামনা এবং সমগ্র বাংলাদেশের মানুষের জন্য দোয়া প্রার্থনা করা হয়। মিলাদ পরবর্তী এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন,এ জয় সমগ্র কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলার মানুষের জন্য।

আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করতে চাইনা। আল্লাহর রহমত এবং আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই আসনের উন্নয়নে সকল মানুষের জন্য কাজ করতে চাই। সকলে দোয়া করবেন আমি যেন জনগণের এমপি হতে পারি।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD