সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন

জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায় তবে জলবায়ু নেতিবাচক প্রভাব ঠেকাতে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে।

সেইসাথে আমরা ২০  হাজার কিলোমিটার খাল খনন করব। ১২ তারিখে নির্বাচনে জয়লাভ করলে ১৩ তারিখ থেকেই খাল খনন করা শুরু হবে।

কুয়াকাটাকে কেন্দ্র করে ভাগ্য পরিবর্তন করে দেয়া হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে থার্ড ল্যাঙ্গুয়েজ এর প্রচলন করা হবে।

শনিবার বেলা সাড়ে এগারোটায় টিম-৯১ (এসএসসি ৯১ ব্যাচ) এর আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে পটুয়াখালী-৪ আসনের উন্নয়ন পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিগত সরকার পায়রা বন্দরকে কেন্দ্র করে ১৬ হাজার কোটি টাকা ব্যয় করেছে, কিন্তু এর সুফল আমরা পাচ্ছি না, বরং আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ইউনুস সরকার মাতারবাড়ি বন্দর নিয়ে ব্যস্ত।

সমরাস্ত্র কারখানা আমাদের এখানে দিয়ে দিতে পারতো কিন্তু না, কারণ এখানে একটা পোর্ট আছে। কিন্ত তারা চিটাগাং এর সঙ্গে চুক্তি করেছে।

আমরা দেখেছি ইন্ডিয়ার সঙ্গে একটি ইকোনমিক জোন ছিলো সেটি বাতিল করে আরেকটা দেশকে দিয়ে দিচ্ছে অথচ আমাদের এখানে ৮ হাজার একর জমি রয়েছে। ৮ হাজার একর জমি পড়ে আছে কিন্তু সরকার কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না।

আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে এগুলো বাস্তবায়ন করা হবে। মোশাররফ হোসেন বলেন, আগামী দিনে একটি চূড়ান্ত ফাইট করতে হবে ইনশাল্লাহ সেই সৎ সাহস আমাদের আছে। শুধু দরকার আপনাদের সহযোগিতার সমর্থন।

বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা আপনাদের কিন্তু লিখতে হবে প্রচুর। আপনারা বিভিন্ন আইটেমগুলো সিলেক্ট করে এখানে কি সমস্যা কি সম্ভাবনা রয়েছে এগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিলে এগুলো বাস্তবায়ন করা সহজ হবে।

টিম-৯১ এর সদস্য লিটু বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু ও সাধারন সম্পাদক অমল মুখার্জি সহ বিএনপি এবং অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় পটুয়াখালী-৪ আসনের ৩৭ টি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয় এবং বিএনপি ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়া হয়।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD