সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন

ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

যে যে ধর্মই পালন করেন না কেন সকল ধর্মের মূল লক্ষ্য কিন্তু একই। আমরা মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি।

তেমনি আপনারা সনাতন ধর্মের অধিকারীরা আপনাদের ভগবানের সন্তুষ্টির জন্য কাজ করেন।

সকল ধর্মেই কিন্তু সত্যবাদীতা আর ন্যায়পরায়ণতা এবং মানবতার কথা বলা রয়েছে। কথাগুলো বলেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পটুয়াখালী ৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন।

শুক্রবার(৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলাপাড়া পৌর শহরের ৫ নং ওয়ার্ড চিংগুরিয়া রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে এক নির্বাচনী উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ১৭টি বছর ধরে একটি গোষ্ঠী আপনাদের সংখ্যালঘু বানিয়ে রেখেছিলেন। আসলে সংখ্যায় কম থাকা আর সংখ্যালঘু এক জিনিস নয়।

এই দেশে আপনাদের জন্ম, আপনারও যেমন অধিকার আছে আমারও ঠিক সমান অধিকারই রয়েছে।

বিএনপিরে কেন্দ্রীয় নেতা বলেন, একটি দিনের জন্য ভোট দিবেন পাঁচটি বছর আপনাদের সুখে দুঃখে থাকবো ইনশাআল্লাহ।

চিংগুরিয়া ওয়ার্ড বিএনপির আয়োজিত সভায় এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, সেলিম শিকদার, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমরান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, তারেক আমান সুমন,

উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কলাপাড়া পৌর নয়টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক বৃন্দ, এবং ৫ নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD