সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব
গভীর রাতে প্রবাসির ঘর থেকে প্রেমিকসহ গৃহবধূ আটক, এলাকায় চাঞ্চল্যে

গভীর রাতে প্রবাসির ঘর থেকে প্রেমিকসহ গৃহবধূ আটক, এলাকায় চাঞ্চল্যে

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানাধীন আলিপুর এলাকায় এক প্রবাসীর ঘর থেকে প্রেমিকসহ এক গৃহবধূকে আটক করেছে এলাকাবাসী।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও নানা আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আটক প্রেমিক মোঃ শামিম মহিপুর থানার ধুলাসর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম মিয়ার ছেলে।

অপরদিকে আটক গৃহবধূ সুরমা আক্তার (২৬) এক সন্তানের জননী সৌদিপ্রবাসি শামিমের স্ত্রী। অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে তারা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।

শনিবার(১০ জানুয়ারি) গভীর রাতে ওই প্রবাসীর ঘরে গৃহবধূ ও তার প্রেমিক অবস্থান করছেন, এমন সন্দেহে স্থানীয়রা ঘরে প্রবেশ করে তাদের আটক করে।

এ ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাব্বত খান বলেন, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।তবে খোঁজ নিয়ে দেখতেছি।লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD