শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
লঘুচাপের প্রভাবে উপকূলে অতিভারী বৃষ্টিপাত। সমুদ্র বন্দরে ০৩ নম্বর ও নদী বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাবে উপকূলে অতিভারী বৃষ্টিপাত। সমুদ্র বন্দরে ০৩ নম্বর ও নদী বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ তারতম্যের আধিক্য বিরাজ করছে। আর দক্ষিন-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়য়তার কারনে পটুয়াখালীর কলাপাড়া সহ উপকূলে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে।

সোমবার সকাল নয়টা থেকে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ২১৫.১ মিলমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা গত এক সপ্তাহের বৃষ্টিতে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পানিতে ডুবে আছে নতুন বাজার সহ পৌর শহরের বিভিন্ন স্থানের সড়ক। তলিয়ে গেছে গ্রামাঞ্চলের অসংখ্য মাছের ঘের ও পুকুর। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ তীড়ে আছড়ে পড়ছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সকল সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এছাড়া পটুয়াখালী, বরিশাল, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্রগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিনপূর্ব দিক থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় এসব নদী বন্দর সমূহকে দুপুর ১ টা পর্যন্ত ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কলাপাড়া পৌর শহরের ষাটোর্ধ রিকশা চালক মোখলেস মিয়া বলেন, বৃষ্টির কারণে রাস্তায় নামতে পারিনা।

কিন্তু সংসার চলবে কেমনে।তাই আজ নেমেছি।কিন্তু রাস্তায় তেমন যাত্রী নেই। ভাড়া টাকা দিয়ে চাল কিনতে পারব কিনা জানিনা। মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন, বৈরি আবহাওয়া এবং সংকেত থাকায় ইতিমধ্যেই প্রায় সকল মাছ ধরা ট্রলার আলীপুর মহিপুর শিববাড়িয়া নদীতে অবস্থান নিয়েছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD