সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
কলাপাড়ায় কৃষক সমিতির মানববন্ধন ও সমাবেশ

কলাপাড়ায় কৃষক সমিতির মানববন্ধন ও সমাবেশ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুুয়াখালীর কলাপাড়ায় উপজেলা কৃষক সমিতির উদ্যেগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল তিনটার দিকে  উপজেলার তেগাছিয়া বাজারে কৃষকদের ন্যায্য  দাবী তুলে ধরে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়।

দাবী গুলোর মধ্যে ছিল, ধানের মন ৪৬ কেজির পরিবর্তে  ৪০ কেজিতে পরিমাপ করা, সকল প্রকার স্লুইস, খাল,বিল,নদী নালা,জলাশয় অবমুক্ত করা, কৃষকদের কাছ থেকে লাভ জনক মূল্যে  ধান ক্রয় করা,পল্লী রেশনিং চালু, সকল প্রকার খালের লীজ বাতিল সহ বিভিন্ন দাবীতে এ কর্মসূচি পালন করা হয়।

এতে সভাপতিত্ব করেন,স্থানীয় কৃষক শাহআলম হাওলাদার।  এসময় বক্তব্য রাখেন, কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জি,এম মাহবুবুর রহমান, সহ সভাপতি আমিনুল ইসলাম,  সম্পাদক আতাজুল ইসলাম,  সদস্য কমরেড নাসির তালুকদার,  প্রচার সম্পাদক নয়নাভিরাম গাঈন সহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এক শ্রেনীর মহাজন ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে ৪৬ কেজিতে ধানের মন কিনে নিজেরা ৪০ কেজিতে মন বিক্রি করছে। যাতে কৃষকের ধান মনে  ৪ কেজি করে লোপাট করছে। এছাড়া কৃষকের স্বার্থে কোন খাল লিজ দেয়া যাবে না।

তারা আরো বলেন’ কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

মোয়াজ্জেম হোসেন।
কলাপাড়া,পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD