বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
২৮৭ জেলের কারাদণ্ড, ১২ কোটি টাকার জাল জব্দ

২৮৭ জেলের কারাদণ্ড, ১২ কোটি টাকার জাল জব্দ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত ১২ দিনে ২৮৭ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১৬ লাখ ৬৭ হাজার ১শত টাকা জরিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ২৪ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ৫৩৯ টি অভিযান চালানো হয়েছে এবং ৪৪২টি মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ৫১৪টি মামলা করা হয়েছে।

যে সময়ে বরিশাল বিভাগে ৩০৩ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ২ হাজার ২১১ বার বিভিন্ন মাছঘাট, ৪ হাজার ১০৪ বার বিভিন্ন আড়ত ও ২ হাজার ৪২৯ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

গত দুই দিনের অভিযানে ১১ হাজার ৭১৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ১২ কোটি ৪৩ লাখ ৬১ হাজার ৬শত  টাকা মূল্যের ৬৯ লাখ শত মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ২ লাখ ৩২ হাজার ১ শত টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।

প্রসঙ্গত, বরিশাল বিভাগের ৬ জেলার ৩ হাজার ১৯ হাজার ৮৩০ জন জেলেকে ৭ হাজার ৯শ ৯৬ মেট্রিকটন চাল বিতরণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD