বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেন, শেখ হাসিনা তার নেতাকর্মীদের এতিম করে পালিয়ে গেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেন, শেখ হাসিনা তার নেতাকর্মীদের এতিম করে পালিয়ে গেছেন

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেন, শেখ হাসিনা তার নেতাকর্মীদের এতিম করে পালিয়ে গেছেন। এখন বাংলাদেশের কোথাও আর তাদের প্রকাশ্যে দেখা যায় না।

তারা জামায়াত-শিবিরকে দমাতে চেয়েছিলো। এখন তারা নিজেরাই বিলীন হয়ে যাচ্ছে। রোববার (০৮ সেপ্টেম্বর) বিকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পথ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় ৪১ সাল পর্যন্ত  থাকতে চেয়েছেন। কিন্তু পারেননি। বাংলাদেশের ছাত্র সমাজ জীবনবাজী রেখে সেই পরিকল্পনা ধুলিস্যাৎ করে দিয়েছে।

আওয়ামী লীগ বাংলাদেশকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে জনগণকে সেবা দাসে পরিণত করতে চেয়েছিল।  জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে তারা ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে চেয়েছিল। কিন্তু হয়েছে উল্টোটা। আন্দোলন আরও বেগবান হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, বাংলাদেশে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে তা কোনোভাবেই নস্যাৎ হতে দেবে না জামায়াত। যেকোনো মূল্য বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

ফেনী জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রকিমের সঞ্চানায় এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যাপক লিয়াকত আলী, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকসহ জামায়াতের নেতারা।

পথ সভার আগে জামায়াতের নেতারা বন্যাদুর্গত ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় ত্রাণ বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD