বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
জনগণকে সেবা দেওয়ার নির্দেশ উপদেষ্টা নাহিদের

জনগণকে সেবা দেওয়ার নির্দেশ উপদেষ্টা নাহিদের

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

গণ‌-অভ্যুত্থানের স্পিরিট মাথায় রেখে জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকারে সেবা দিতে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

(০৩ সেপ্টেম্বর) ঢাকায় আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম নির্দেশ দেন।

উপদেষ্টা বলেন, ডাক অধিদপ্তর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, তারা অনেক কাজ করছে।

কিন্তু মানুষ সে বিষয়গুলো জানে না। দেশের মানুষকে ডাক অধিদপ্তরের কাজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে।

যেহেতু এটি মানুষের আস্থার একটি জায়গা এবং এর প্রাতিষ্ঠানিক রূপ অনেক আগে থেকেই ছিল, তাই ডাক বিভাগকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন করার কথা ভাবা হচ্ছে।

উপদেষ্টা বলেন, যেহেতু একটি অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, এখানে কেউ নায়ক-মহানায়ক নয়, জনগণই এ অভ্যুত্থানের মহানায়ক।

সেই বাংলাদেশকে নিয়ে সবাই স্বপ্ন দেখছে। অনেকেরই নানা রকম প্রত্যাশা রয়েছে। যেহেতু এ সুযোগ এসেছে, তাই ডাক বিভাগের কাঠামোগত সংস্কার করে নতুন করে সাজানোর কথা চিন্তা করা হচ্ছে।

 

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান বলেন, ডাক বিভাগে প্রশাসনিক কাঠামো সংস্কারের প্রয়োজন রয়েছে।

বিশ্ব খুব দ্রুততার সঙ্গে এগোচ্ছে।

ডাক বিভাগ যেসব সেবা দেয়, পরিবর্তিত পরিস্থিতিতে সেবাগুলোর অতি দ্রুত আধুনিকায়ন প্রয়োজন।

মতবিনিমিয়কালে ডাক বিভাগের প্রতিষ্ঠান স্বাতন্ত্র্য, কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামো, সেবাদানের প্রশাসনিক কাঠামো, জনবল, নেটওয়ার্কিং, প্রদত্ত সেবা, সেবার বৈচিত্র্য, অর্জন ও অগ্রযাত্রা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

ডাক অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD