সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
গুলিতে ২ যুবক নিহত

গুলিতে ২ যুবক নিহত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকায় আততায়ীর গুলিতে দুই যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে নাহার কমিউনিটি সেন্টার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ এলাকায় মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)।

গুলিতে দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন আনিস ও কায়সার। মোটরসাইকেলে আসা দুই আততায়ী সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় এলোপাতাড়ি গুলি ছোড়ে তাদের ওপর।

এ সময় গুলিবিদ্ধ হয়ে ২ জনই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ ২ জনকে উদ্ধার করেন।

ঘটনাস্থলে পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD