শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
ড. ইউনূসের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ

ড. ইউনূসের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

(২৮ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ড. ইউনূসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের টেলিফোন আলাপে বিনিয়োগ-বাণিজ্য, সহযোগিতা, বাংলাদেশের বন্যা পরিস্থিতি, তুরস্কের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসাসহ বিভিন্ন আলোচনা হয়েছে।

আলাপকালে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, বন্যাদুর্গতদের তুরস্ক মানবিক সহায়তা দেবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান তার্কিশ প্রেসিডেন্টকে ধন্যবাদ দেন। এরদোয়ান ২০০৬ সালে শান্তিতে নোবেল পাওয়া ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বন্ধু।

প্রভাবশালী বিশ্ব শক্তি তুরস্ককে বাংলাদেশে বাণিজ্য ‍ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে উৎপাদনসহ প্রধান সেক্টরগুলোতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, বাংলাদেশের পুর্নগঠনে সহায়তার জন্য তুরস্ক শিগগিরই একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট এরদোয়ান।

ড. ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, সুবিধাজনক সময়ে তিনি তুরস্ক সফর করবেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানও ড. ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD