শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
আনসারের পর এবার ৫ দাবিতে রিকশাচালকদের শাহবাগ অবরোধ

আনসারের পর এবার ৫ দাবিতে রিকশাচালকদের শাহবাগ অবরোধ

Sharing is caring!

অনলাইন ডেক্স ঃ

প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন প্যাডেলচালিত রিকশাচালকরা।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে কয়েকশত চালক তাদের প্যাডেলচালিত রিকশা নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে দাবি আদায়ে বিক্ষোভ শুরু করেন।

এতে তখন শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রিকশাচালকরা চলে গেলে ফের যান চলাচল শুরু হয়।

তাদের দাবিগুলো হলো – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে রিকশা মালিকরা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে; সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন থেকে চালক লাইসেন্স দিতে হবে; অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিক্যাল চিকিৎসা দিতে হবে; ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের লাইসেন্সপ্রাপ্ত রিকশা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স দিতে হবে।

এ সময় দাবি আদায়ে অটোরিকশাচালকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভকারী রিকশাচালকরা বলেন, অটোরিকশার চালকরা কম টাকায় যাত্রী পরিবহন করে। এতে প্যাডেলচালিত রিকশাচালকরা যাত্রী পায় না।

পেলেও ন্যায্য ভাড়ার থেকে কম টাকায় যেতে হয়। এছাড়া অটোরিকশা অলিগলি থেকে প্রধান সড়কে ওঠায় যানজট ও দুর্ঘটনা হচ্ছে। তাই রাজধানীর প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে বলে জানান তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD