শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন

বরিশালে গাড়ি ভাংচুর

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ
শনিবার সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল সহকারে প্রথমে সরকারী বিএম কলেজ ও পরবর্তীতে ঢাকা-বরিশাল মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা অবরোধ করে বিক্ষোভ করে ।
বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা মিছিল সহকারে নগরীর চৌমাথা এলাকায় অবস্থান নেয়। সেখানে ঘন্টাব্যাপী বিক্ষোভ শেষে প্রবল বৃষ্টিপাত শুরু হলে কর্মসূচীর শেষের দিকে হঠাৎ পুলিশের উপর চড়াও হয়।

এসময় পুলিশ সদস্যদের খাবার বহনকারী একটি পিকআপ ভাংচুর শেষে তাতে অগ্নিসংযোগ করে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃষ্টির মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যদের খাবারের গাড়িটি চৌমাথা এলাকা অতিক্রমকালে দ্রুত গতি থাকায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

এসময় আন্দোলনকারীরা গাড়িটি ঘিরে ধরলে অতি উৎসাহীরা ভাংচুর শুরু করে এবং পাশর্^বর্তী ট্রাফিক পুলিশেরও একটি বক্স ভাংচুর করে। গাড়িতে থাকা পুলিশ সদস্যরা দৌড়ে পাশর্^বর্তী মারকাজ মসজিদে আশ্রয় নিলেও ৪ এপিবিএন সদস্য আটকা পরে। পরে তাদের মারধর করে পোষাক খুলে রাখা হয় এবং তাদের পোষাক সড়কের উপরে বিদ্যুতের লাইনে ঝুলিয়ে রাখা হয়। আহত এপিবিএন সদস্যরা হচ্ছেন এসআই নেয়ামত খান, কনস্টেবল সিফাত, হাসনাত ও রিয়াজ। এদের মধ্যে গুরুতর অবস্থায় সিফাতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের শান্তিপূর্ন কর্মসূচী চলাকালে পুলিশের একটি গাড়ি দ্রুত গতিতে আসলে তাতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। কিন্তু পুলিশের গাড়ি ভাংচুর কিংবা মারধর শিক্ষার্থীরা করেননি বলে দাবী তাদের। স্থানীয় কিছু অপরিচিতরা এ কর্মকান্ড করলে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক শীর্ষ কর্মকর্তা ইত্তেফাককে জানান, বিষয়টি তারা জানতে পেরেছেন যে শিক্ষার্থীরা এ কর্মকান্ড করেনি। শিক্ষার্থীরাও জানিয়েছেন তারা ভাংচুর করেননি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD