বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বরিশাল নগরীর ৪টি পশুর হাটে গরু বেশি ক্রেতা কম

বরিশাল নগরীর ৪টি পশুর হাটে গরু বেশি ক্রেতা কম

Sharing is caring!

স্টাফ রিপোর্টারঃ

 আগামী সোমবার (১৭ জুলাই) মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল আযহা।

অনান্য বছরের ন্যায় এ বছরও বরিশাল নগরীতে স্থায়ী-অস্থায়ী পশুর হাট বসলেও এখন পর্যন্ত জমে উঠেনি।

বরিশাল সিটি করপোরেশনের অনুমতিক্রমে বসেছে ১টি স্থায়ী ও ৩টি অস্থায়ী পশুর হাট।

ঠিকাদারদের আশার তুলনায় পশু ক্রয়-বিক্রি অতুলনীয়।

তবে এখনও তারা আশাবাদী আগামীকাল রোববার (১৬ জুলাই) পশু বেচাকেনা জমজমাট থাকবে। কাশিপুর লাকুটিয়া সড়ক বাঘিয়া এলাকায় বিসিসির স্থায়ী পশুর হাটের ঠিকাদার নিয়াজ মাকদুম মুকিত বলেন, শনিবার দুপুর পর্যন্ত ২০/২২টি ছোট-বড় গরু বিক্রি হয়েছে। ক্রেতা সংকট। সাড়ে ৪ লাখ টাকা দামের গরু উঠেছে।

পৌনে ৩ লাখ টাকায় একটি গরু বিক্রিও হয়েছে। এখনও প্রায় এক ডজন বৃহত্তম আকারের গরু রয়েছে। আর শতাধিক রয়েছে মাঝারী ও ছোট সাইজের দেশি গরু। আগামীকাল পশু বেচাকেনা বাড়বে বলে মনে করছেন তিনি।

বিসিসির সকল নিয়ম মেনেই পরিচালনা করা হচ্ছে। দূর-দূরন্ত থেকে যারা এসেছে তাদের এখানে থাকা খাবারের সুব্যবস্থা করা হয়েছে।

রয়েছে পশু চিকিৎসক ও জাল টাকা সনাক্ত করার পদ্ধতি। নিরাপত্তার জন্য রয়েছে পুলিশ সদস্য।

আমানতগঞ্জ টিভি হাসপাতার পশুর হাট ঠিকাদার মোঃ কায়সার, কাউনিয়া টেক্সটাইল পশুর হাট ঠিকাদার মোঃ শাহজাহান ও রুপাতলী পশুর হাট ঠিকাদার মোঃ মাহাবুব জানান, অধিকাংশ ক্রেতা গরু দেখছে কিন্তু কিনছে না।

তারা ঘুরাঘুরি করে দরদাম করছে। এ বছর আশার তুলনায় পশু বিক্রি অতুলনীয়।

আগামীকাল পশু ক্রয়-বিক্রয়ের একটি চাপ পড়বে বলে ধারণা তাদের।

কারণ জানতে চাইলে তারা বলেন, শহরে স্থান সল্পতা থাকায় ২/১ দিন আগে গরু লালন-পালন করতে চায় না।

অনেকের ইচ্ছা থাকলেও সময় থাকে না। তাই কোরবানির আগের দিন গরু কিনে পরেন দিন সকালে জবাই করবে এমন চিন্তা অনেকের।

বরগুনা আমতলী থেকে আসা মোঃ মিলন হাওলাদার (৪৫) জানান, তার ৩ লাখ ২০ হাজার টাকা দামের গরুটি ২ লাখ ৭০ হাজার টাকা বলছে। কাশিপুর এলাকার আ. রাজ্জাক (৪২) বলেন, ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গরুটি ১ লাখ ৮০ হাজার বলছে।

কাশিপুর বিল্লাবাড়ি এলাকার হেলাল (৪৫) ও আলাউদ্দিন (৫২) উঠিয়েছে সবচেয়ে বড় ৪টি গরু। কেবলমাত্র উঠিয়েছে এখন পর্যন্ত কেউ দরদাম করেনি।

দুই ভাইয়ের গরুর মূল্য সাড়ে ৩ লাখ ও ৩ লাখ টাকা। বিশাল আকৃতির গরুর নাম রাখা হয়েছে লাল-কালা-সাদা দানব। কমে প্রতিটি গরু ৬০ হাজার টাকা থেকে শুরু করে ৪ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD