মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
গলাচিপায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

গলাচিপায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

Sharing is caring!

মোঃনাসির উদ্দিন স্টাফ রিপোর্টারঃ

পটুয়াখালীর গলাচিপায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জিসান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

এর আগে উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছিল। শুক্রবার সকালে জিসানের মৃত্যু হয়। জিসান উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড় চৌদ্দকানী গ্রামের বাসিন্দা পিয়ার হোসেন মোল্লার ছেলে।

জিসানের দাদার কলম মোল্লা ও দাদি রাজিয়া বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হয় জিসান। শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় তাকে।

স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জিসান খুবই নিস্তেজ অবস্থায় ছিল।

টানা কয়েক সপ্তাহ ধরে অত্যধিক গরম ও ভ্যাপসা আবহাওয়ায় উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত সংখ্যা বেড়েই চলছে। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত ৪০ জন রোগী ভর্তি রয়েছে।

শুক্রবার সকালই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে সাতজন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার সদর ইউনিয়নের চরখালী গ্রামের আশা মনি মীম (১১) নামের পঞ্চম শ্রেণীর ছাত্রী মারা গেছে। গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন জানান, শিশু জিসানকে শুক্রবার সকালে হাসপাতালে নিয়ে আসা হয়।

জিসান চিকিৎসার নেয়ার আগেই মারা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD