বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বরিশাল ৪ ও ৫ আসনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত আপিল বিভাগও বহাল রেখেছেন

বরিশাল ৪ ও ৫ আসনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত আপিল বিভাগও বহাল রেখেছেন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল-৫ আসনের  স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বরিশাল-৪ আসনে আলোচিত আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত আপিল বিভাগও বহাল রেখেছেন। ফলে তাঁরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না। তবে ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী একে আজাদ। পরে শুনানি শেষে ১৫ ডিসেম্বর শামীম হকের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

শামীম হক এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে ১৮ ডিসেম্বর তা খারিজ করে দেন হাইকোর্ট। পরে ১৯ ডিসেম্বর আপিল বিভাগে প্রার্থিতা ফেরত চেয়ে আবেদন করলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেন। পরে এর বিরুদ্ধে ফের আপিল করেন একে আজাদ।

এদিকে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল জাহিদ ফারুক।

শাম্মী আহমেদের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD