বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
আগৈলঝাড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আগৈলঝাড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Sharing is caring!

অনলাইন ডেক্স:  বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আসন্ন রবি মৌসুমের সরকারী প্রনোদনা ও পুণঃর্বাসন কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় উপজেলার ১৬শ ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারের মধ্যে সরকারের বিনামূল্যে বিভিন্ন খাদ্য শষ্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

এছাড়াও জাতীয় ইঁদুর নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে কৃষি অফিস হল রুমে চলতি বছরে রবি মৌসুমে কৃষি অধিদপ্তরের আওতায় বিনামূল্যের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনিুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৬শ ৫০জন চাষীকে ১ কেজি সরিষা ও ১৫ কেজি এমওপি এবং ড্যাপ সার, ১০ কেজি গম ও ২০ কেজি এমওপি এবং ড্যাপ সার, ১ কেজি সূর্য্যমুখী ও ১৫ কেজি এমওপি এবং ড্যাপ সার, ৫ কেজি মুগডাল ও ১৫ কেজি এমওপি এবং ড্যাপ সার, ৫ কেজি মশুর ডাল বীজ এবং ১৫ কেজি সার, ৬ কেজি খেসারী বীজ ও ১৫ কেজি করে এমওপি এবং ড্যাপ সার বিতরণ করা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চোরম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা কৃষি অফিসার পিযুষ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর বসু, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মো.রফিকুল ইসলাম তালুকদার, বরিশাল জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল, উপসহকারি কৃষি অফিসার মনোতোষ সরকার, তুলি দাস সহ অন্যান্য কর্মকর্তাগণ। সভা শেষে অতিথীরা জাতীয় ইঁদুর নিধন কার্যক্রমের উদ্বোধন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD