বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
মঠবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

মঠবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সবুজ গাজী (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় ওই মোটরসাইকেলে থাকা মো. আলা উদ্দিন আকন (১৭) নামের অন্য এক কলেজছাত্র আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র সবুজ গাজী উপজেলার মানিকখালী গ্রামের কবির গাজীর ছেলে। আর আহত মো. আলাউদ্দিন আকন একই গ্রামের নুরুল আমিন আকনের ছেলে। তারা উভয়েই উপজেলার ডাক্তার রুস্তুম আলী ফরাজী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

নিহতের বাবা কবির গাজী জানান, প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল নিয়ে আজ সকাল ১০টার দিকে তার এক বন্ধুকে নিয়ে কলেজে যাওয়ার পথে দুর্ঘটনায় সবুজ নিহত হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে, দুই কলেজ ছাত্র মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন। এ সময় দক্ষিণ সোনাখালী এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল চালক সবুজ গাজী ও তার সঙ্গে থাকা আরোহী মো. আলাউদ্দিন গুরতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজ গাজীকে মৃত্যু বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রাজিব রায়হান বলেন, সবুজ গাজীকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহত আলা উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করা হয়েছে।

রুস্তুম আলী ফরাজী কলেজের অধ্যক্ষ শাহ আলম মারুফ বলেন, ওই কলেজ ছাত্ররা বাড়ি থেকে কলেজে আসার সময় দুর্ঘটনার শিকার হন। তাদের খোঁজ নেওয়া হচ্ছে। নিহতের বাড়িতে কলেজের পক্ষ থেকে টিম পাঠানো হয়েছে। আর আহতকে চিকিৎসার জন্য সহযোগিতা করা হবে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, নিহত কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার  করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD