রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
সড়ক অবরোধ করে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল সরকারি ব্রজমোহন বিএম কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসে আধুনিক ভবন নির্মান, পুরাতন ভবন সংস্কারসহ বিভিন্ন সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাধারন শিক্ষার্থী। মঙ্গলবার বেলা ১১ টায় কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, অশ্বীনি কুমার হলের নামে মোট ৪ টি ছাত্রাবাস রয়েছে। এর মধ্যে দুটিই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই জরাজীর্ণ এসব ভবনের পরেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হচ্ছে। ঝুঁকিপূর্ন রুম নিয়ে নানা সমস্যার সম্মূখীন হতে হয় তাদের। সম্প্রতি ছাদের পলেস্তরা খসে পড়ায় আন্দোলনে নেমেছেন তারা।

কলেজ প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। কলেজের বেতরের গ্রিডি হোস্টেলে ৫০০-৬০০ শিক্ষার্থী থাকেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা। পরে বেলা ১২ টার দিকে কলেজ অধ্যক্ষ ও শিক্ষকরা শিক্ষার্থীদের আসস্ত করার চেষ্টা করেন। তিনি বিষটি দ্রুত সমাধানের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আন্দোলনে অনড় থাকার ঘোষনা দেন। পরবর্তীতে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে কলেজ অধেক্ষের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এদিকে, নগরীর বিএম কলেজ সড়ক অবরোধ করায় বিপাকে পড়েন নথুল্লাবাদ থেকে সদর রোড ও লঞ্চঘাটে যাতায়াত করা যাত্রীরা। যাতায়াতের জন্য বিকল্প রাস্তা ব্যবহার করতে হয় তাদের। কলেজটিতে বর্তমানে ২২ টি বিষয়ে ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD