মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. হুমায়ন কবির এ তথ্য জানিয়েছেন।

মামুন রায় ঘোষণার সময় এজলাসে উপস্থিত ছিলেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার বালিঘোনা এলাকার আব্দুস ছত্তারের ছেলে।

মামলার বরাতে বেঞ্চ সহকারী মো. হুমায়ন কবির জানান, বিএম কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মামুনের। বিয়ের প্রলোভন দিয়ে মেয়েটিকে নিয়ে নগরের লুৎফর রহমান সড়কের হাসিব ভিলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন তিনি। ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ২১ জুন পর্যন্ত ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে সেখানে থাকতেন ওই কলেজ ছাত্রী ও মামুন।

বিষয়টি জানতে পেরে মামুনের বাবা আবদুস ছত্তার ও মা আলফু বেগম সেখানে গিয়ে বিয়ে করানোর প্রতিশ্রুতি দিয়ে মামুনকে বাড়ি নিয়ে যান। এরপর মামুন ও তারা বাবা-মা ওই ছাত্রীকে মেনে নিতে পারবেন না বলে জানিয়ে দেন। এ ঘটনায় ২০১৫ সালের ৯ জুলাই কলেজ ছাত্রী মামুন ও তার বাবা-মাকে আসামি করে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় মামলা করেন।

একই বছরের ৭ সেপ্টেম্বর থানার ওই সময়ের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক পাঁচজনের সাক্ষ্য নিয়ে বুধবার মামুনকে এ সাজা দেন। আর মামুনের বাবা ও মায়ের বিচার কাজ উচ্চ আদালত থেকে স্থগিত রয়েছে। তাই তাদের বিচার হয়নি। উচ্চ আদালতের নির্দেশে পরে তাদের বিচার হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD