রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

Sharing is caring!

অনলাইন ডেক্স: চুয়াডাঙ্গায় ১০ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক শাকিল আরাফাতকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত শাকিল আরাফাত ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি সহকারী শিক্ষক শাকিল আরাফাতের কাছে তার ভাড়া বাসায় প্রাইভেট পড়তো একই স্কুলের ১০ম শ্রেণির এক ছাত্রী। সকালে প্রাইভেট পড়ে আসার সময় অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী ছাত্রীকে ৮ম শ্রেণির ছাত্রীদের কিছু খাতা দেখে দেওয়ার জন্য সকাল সাড়ে ৬টার সময় আসতে বলেন। ওই ছাত্রী শিক্ষকের কথা মতো সকালে তার বাসায় যায়। সকালে বাসায় কেউ না থাকার সুযোগে ছাত্রীকে তার বেড রুমে নিয়ে যেয়ে যৌন হয়রানির চেষ্টা করেন। একপর্যায়ে ভুক্তভোগী ছাত্রী শিক্ষককে ধাক্কা দিয়ে ফেলে ঘর থেকে বেরিয়ে আসে। পরে ভুক্তভোগী ছাত্রীর বাবা চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত শিক্ষক শাকিল আরাফাতকে গ্রেপ্তার করেন।

এদিকে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেয়।

শিক্ষার্থীরা জানায়, শিক্ষক শাকিল আরাফাত স্কুলের শিক্ষার্থীদের দিকে কু-নজরে তাকাতেন। বিভিন্ন অশালীন কথাবার্তা এবং তার কাছে না পড়লে পরীক্ষায় ফেল করোনার ভয়ও দেখাতেন। শিক্ষক শাকিলের শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, অভিযোগকারী ছাত্রীর পক্ষে তার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমনে আইনের ১০ ধারায় থানায় মামলা দায়ের করেছেন। এই মামলায় শিক্ষক শাকিল আরাফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা চৌধুরী জানান, গতকাল সোমবার বিকেলে শিক্ষক শাকিল আরাফাতকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা জানান, এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) শারমিন আক্তারকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আজ মঙ্গলবার থেকে ৪ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD