শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে যত্রতত্র মর্টার চালিত রিক্সায় প্রতিনিয়ত বাড়ছে দূর্ঘটনা

বরিশালে যত্রতত্র মর্টার চালিত রিক্সায় প্রতিনিয়ত বাড়ছে দূর্ঘটনা

Sharing is caring!

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল নগরীতে মর্টার চালিত অবৈধ রিক্সার ছড়াছড়ি। একদিকে যেমন বেপরোয়া গতিতে চলতে গিয়ে ঘটাচ্ছে দূর্ঘটনা। অন্যদিকে টিট টিট হর্ণের তীব্র শব্দ যন্ত্রণায় অতিষ্ঠ জনসাধারণ। এই রিক্সাগুলোর কারণে নগরীর বিভিন্ন স্থানে প্রতিদিন দূর্ঘটনার শিকার হচ্ছে সাংবাদিক,পুলিশ, চিকিৎসক,আইনজীবী,শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এ বিষয় হাতেম আলী কলেজের এক ছাত্র অভিযোগ করে বলেন,,পায়ে চালিত রিক্সার ব্রেক দিয়ে মর্টার চালিত রিক্সা কোন ভাবেই কন্ট্রোল করা যায় না। সুতরাং একে বেঁকে এমন ভাবে চলাচল করে দেখলে ভয় লাগে। এগুলো কি প্রশাসনের চোখে পড়ে না। তাদের টনক নড়বে কবে মানুষের মৃত্যুর পর। আতিকুর রহমান নামে এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন,,প্রতিদিন গড়ে নতুন ১০-১৫ টি রিক্সা নামানো হচ্ছে সড়কে। সবাই হয়তো মনে করে গরীব মানুষ রিক্সা চালায় এখানেও বিপত্তি। আসলে বিষয়টা সেখানে না। কোন চালকের রিক্সা নিজের না সবাই ভাড়া চালায়। মূলত ব্যটারি চালিত অটোরিকশা হাত পা নেই বিকলাঙ্গ মানুষের জন্য তৈরি করা হলেও এটি এখন মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। যার ফল দূর্ঘটনার স্বীকার নগরবাসীর এমন অভিযোগের পর অনুসন্ধানে জানা গেছে বরিশালে চলাচল করা বেশির ভাগ রিক্সার মালিক টাকা ওয়ালা অথবা প্রভাবশালী কোন ব্যক্তি। অবৈধ এই যানগুলোর কারণে দূর্ঘটনার শিকার হচ্ছে নিরীহ মানুষ। অন্য এক বাসিন্দা অভিযোগ করে বলেন, কাকলীর মোড় থেকে জেলখানা মোড়ে মর্টার চালিত রিক্সা গেলে পুলিশ আটক করে নিয়ে যায়। পরের দিন জরিমানা নিয়ে আবার ছেড়ে দেয়। তাতে রিক্সা পরিমাণে কমে ? কমে না বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন,, বেপরোয়া গতিতে চলার পর দূর্ঘটনা ঘটায় এরপর আহত ব্যক্তির পা ধরে বলে মাফ করেন ভাই গরীব মানুষ। যখন বেপরোয়া গতিতে চলে তখন মনে থাকে না যে সে গরীব মানুষ। তখন তো মনে হয় রিক্সা নয় যেন আকাশে প্লেন চালায়। আমরা নগরবাসী মর্টার চালিত এই রিক্সাগুলো বন্ধে শুধু আশ্বাস নয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখতে চাই। এ বিষয় ডিসি ট্রাফিক বিএমপি ( উপ-পুলিশ কমিশনার ) এসএম তানভীর আরাফাত বলেন,, আমাদের ডামপিং করে রাখার নিজস্ব কোন জায়গা নাই, রিক্সা আটক করে রাখবো কোথায়। জায়গা চেয়ে সংশ্লিষ্ট দপ্তরকে আমরা ইতোমধ্যে চিঠি দিয়েছি। অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অবৈধ এই রিক্সা নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিদিন গড়ে ১০-১৫ টি রিক্সা আটক করা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই ধরা অব্যাহত রেখে কাজ করবো ইনশাআল্লাহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD