শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
মিছিল নিয়ে আ’লীগের সমাবেশে উপস্থিত সম্রাট

মিছিল নিয়ে আ’লীগের সমাবেশে উপস্থিত সম্রাট

Sharing is caring!

অনলাইন ডেক্স: ২১ আগস্ট উপলক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

সোমবার (২১ আগস্ট) ভয়াবহ গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে হাইকোর্ট মোড় থেকে কয়েক হাজার কর্মী নিয়ে যোগ দেন যুবলীগের বহিষ্কৃত এ নেতা।

মিছিলে থাকা যুবলীগের নামপ্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, সম্রাট ভাই কোন পদে নেই। তবে হৃদয়ে বঙ্গবন্ধু,বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন। তার আহবানে কয়েক হাজার বঙ্গবন্ধু প্রেমি জড়ো হয়েছেন। বঙ্গবন্ধুর সৈনিকেরা দলের যেকোনো বিপদে পাশে এসে দাঁড়ায়।

এর মাধ্যমে দীর্ঘদিন নীরব থাকার পর ইসমাইল চৌধুরী সম্রাট আওয়ামীলীগের কোন সভায় যোগ দিলেন। এর আগে গত বছরের ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ যোগ দিয়েছিলেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যুবলীগ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবলীগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD