বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
সাঈদীর মৃত্যু, গায়েবি জানাজার অনুমতি দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

সাঈদীর মৃত্যু, গায়েবি জানাজার অনুমতি দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ নিয়ে রাতভর জামায়াত-শিবিরের সমর্থকরা তাণ্ডব চালিয়েছে। সহিংসতা এড়াতে তাদেরকে গায়েবি জানাজার অনুমতি দেওয়া হবে না ।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

খন্দকার গোলাম ফারুক বলেন, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার (১৪ আগস্ট) রাত ৮ টা ৪০ মিনিটে মারা যান। তার মরদেহ নিয়ে জামায়াত-শিবির গতকাল তাণ্ডব চালিয়েছে। পুলিশের ওপর আক্রমণ করে, গাড়ি ভাঙচুর করে বেশ কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করে তারা।

তিনি বলেন, ফজরের নামাজের পর তারা বিএসএমএমইউ দখল করে নিল। ফেসবুকে লাইভ দিয়ে সবাইকে এখানে চলে আসার কথা বলেছে। পরে বাধ্য হয়ে সীমিত শক্তি প্রয়োগ করা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য।

রাতের হামলা ও ভাঙচুরের বিষয়টি বিবেচনা করে আগামীকাল বুধবার (১৬ আগস্ট) ঢাকায় গায়েবি জানাজার অনুমতি দেওয়া হবে না বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD