বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
নতুন বাজারে বিএনপির পদযাত্রা মিছিল

নতুন বাজারে বিএনপির পদযাত্রা মিছিল

Sharing is caring!

অনলাইন ডেক্স: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ‘এক দফা’ দাবিতে রাজধানীতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে।

এ রিপোর্ট লেখার সময় পদযাত্রাটি নতুন বাজার এসে পৌঁছিয়েছে।

বুধবার (১৯ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে পদযাত্রাটি রওনা হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড হয়ে বেলা ১ টা ৪৫ মিনিটে নতুনবাজার এসে পৌঁছায় পদযাত্রাটি।

এর আগে আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। সমাবেশ বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের নেতারা।

এসময় নতুন বাজার থেকে যাত্রাবাড়ি পর্যন্ত বিভিন্ন পয়েন্টে রাস্তার দুই পাশে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পদযাত্রায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা সদস্যরা নজরদারি করছে।

পরবর্তীতে পদযাত্রাটি বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD