মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা?
তুচ্ছ ঘটনার ভাইয়ের হাতে ভাই খুন

তুচ্ছ ঘটনার ভাইয়ের হাতে ভাই খুন

Sharing is caring!

পটুয়াখালী: চর বিশ্বাস ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চর আগস্তির  গ্রামের মোঃ চন্দন প্যাদার বড় ছেলে মোঃ বাবুলকে পারিবারিক জায়গা জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে১৬ই মার্চ রোজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯ঃ৩০ মিনিটে পিটিয়ে মারলো মেঝ ভাই আল-আমীন প্যাদা ও ছোট ভাই জাফার প্যাদা।

স্থানীয় সূত্রে জানা যায় তাদের মধ্যে অনেক দিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো। আজ সকালে বাড়িতে মাটি কাটার জন্য যায় ঘটনায় নিহত বাবুল প্যাদা, এসময় মাটি কাটায় বাঁধা দেয় তার ছোট দুই ভাই আল-আমীন ও জাফর প্যাদা। তাদের মধ্যে এ নিয়ে দীর্ঘ সময় কথা কাটা-কাটি হয়। এ ঘটনা মেম্বারকে অবগত করলে মেম্বার তাৎক্ষণিক ভাবে সেখানে গ্রাম্য পুলিশ পাঠায় কিন্তু তারা গ্রাম্য পুলিশকে উপেক্ষা করে কথা কাটাকাটি বহাল রাখে এবং গ্রাম্য পুলিশকে ধাক্কা দিয়ে ফেলে সংঘর্ষে জড়িয়ে পরে।

দুই গ্রুপ একে অপরের উপরে আক্রমণ করে বলে জানায় স্থানীয়রা, সংঘর্ষের এক পর্যায়ে বাবুল মিয়ার মাথায় ভারী লাঠি দিয়ে আঘাত করে মেঝ ভাই আল-আমীন। সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরেন মোঃ বাবুল প্যাদা, দুরুত তার আত্মীয় স্বজনরা চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় আমগাছিয়া লঞ্চঘাটে তার মৃত্যু হয়।

ভিক্টিমের এক স্বজন জানায় যে গলাচিপা থানায় এ নিয়ে একটি মামলা করা হয়েছে।
এ ঘটনায় জরিত জাফর প্যাদা কে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD