মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
মরদেহ হাসপাতালে রেখে পালালো স্বামী,,শাশুড়ি

মরদেহ হাসপাতালে রেখে পালালো স্বামী,,শাশুড়ি

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনায় দিথী (২২) নামে এক গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামী, শাশুড়িসহ অন্যরা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে দিকে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এক সন্তানের জননী নিহত দিথী বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের মাসুদ খানের স্ত্রী।

স্বামীর পরিবারের দাবি, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে ঘরের ভেতরে থাকা আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ঘটনার পর থেকে নিহতের মরদেহ হাসপাতালে রেখে স্বামী, শাশুড়িসহ অন্য সদস্যরা পালিয়ে যায়।

নিহতের চাচা আ. ছালাম অভিযোগ করে বলেন, বাবার বাড়ি থেকে টাকা এনে না দেওয়ায় আমার ভাতিজিকে পরিকল্পিতভাবে গলা টিপে হত্যা করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD