মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু

স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: মেহেরপুরের মুজিবনগ‌রে তুচ্ছ ঘটনায় স্বামীর মারধরে আহত স্ত্রী রিতা খাতু‌নের (৩০) মৃতু হয়েছে। তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার (৬ জানুয়ারি) তার মৃত্যু হয়।

এর আগে উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস পূর্বপাড়ায় নিজবা‌ড়ি‌তে রিতাকে মারধর ও মাথায় বাটামের আঘা‌ত করা হয়। মৃত্যুর ঘটনায় স্বামী জাকারুল ইসলাম‌কে (৩৬) আটক ক‌রে‌ছে‌ পু‌লিশ। দাম্পত‌্য জীব‌নে তাদের এক ছে‌লে ও এক মে‌য়ে র‌য়ে‌ছে।

স্থানীয় সু‌ত্রের বরাত দিয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, ২ জানুয়ারি দুপু‌রে‌ কৃষক জাকারুল ও তার স্ত্রী রিতা খাতুনের ম‌ধ্যে তুচ্ছ ঘটনায় ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে বাটাম (ধারালো করণ কাঠ) দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। এতে স্ত্রী রিতা খাতুন রক্তাক্ত জখম হ‌য়ে মাটিতে পড়ে যান। পরিবারের লোকজন তা‌কে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হয়। মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন।  ঢাকায় চি‌কিৎসাধীন অবস্থায় শুক্রবার রিতার মৃত‌্যু হলে রা‌তে স্ত্রীর মর‌দেহ নি‌য়ে বা‌ড়ি ফে‌রেন জাকারুল। প‌রে পু‌লিশ তা‌কে আটক‌ ক‌রে।

ওসি মে‌হে‌দি রা‌সেল ব‌লেন, রিতার মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আটক স্বামীর বিরু‌দ্ধে মামলা কর‌বে নিহত স্ত্রীর পিতার প‌রিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD