মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
পিতা-মাতা মুক্তি পেলেও ৫ মাস ধরে ভারতে বন্দি তিন সন্তান

পিতা-মাতা মুক্তি পেলেও ৫ মাস ধরে ভারতে বন্দি তিন সন্তান

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: পিতা-মাতার মুক্তি মিললেও ৫ মাস ধরে ভারতের কারাগারে বন্দি এক দম্পত্তির তিন শিশু সন্তান। এদের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায়। সন্তানদের মুক্তির জন্য দেশের বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো কূল কিনারা পাচ্ছেন না তাঁরা।

জানা যায়, ইন্দুরকানী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নান্টু ফরাজী ও তার স্ত্রী লাকী বেগম দুই শিশু কন্যা ও এক শিশু পুত্রকে নিয়ে ২০১৮ সালের ১৯ নভেম্বর ভারতের দিল্লি থেকে বাংলাদেশে ফেরার পথে ভারতের বনগাঁ জেলার গোপাল নগর থানা তাদেরকে আটক করে। পরে পুলিশ তাদেরকে ভারতের বনগাঁও আদালতে পাঠালে নান্টু ফরাজী ও তার স্ত্রীকে দমদম সেন্ট্রাল জেলে এবং তিন সন্তান তানিয়া আকতার (১৩), হেনা আকতার (১১) ও রাহান উদ্দিন ফরাজী (৯) কে পৃথক জেলে পাঠায়। এক মাস পরে আদালতের নির্দেশে পিতা-মাতাকে মুক্তি দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। কিন্তু ৫ মাস পরও তিন সন্তানের মুক্তি মেলেনি। বর্তমানে কোন জেলে আছে তা-ও তার পিতা-মাতা ও স্বজনরা জানতে পারেনি। সন্তানদের খোঁজ না পাওয়ায় তারা উদ্ধিগ্ন। 

পিতা নান্টু ফরাজী সাংবাদিকদের জানান, আমি স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে দিল্লি থেকে বাংলাদেশে ফেরার পথে বনগাঁও জেলার গোপার নগর থানা পুলিশ আমাদেরকে আটক করে আদালতে পাঠায়। আদালত আমাদেরকে দমদম জেলে এবং তিন সন্তানকে পৃথক জেলে পাঠায়। আদালত এক মাস পর আমাকে ও আমার স্ত্রীকে মুক্তি দিয়ে দেশে পাঠিয়ে দেয়। কিন্তু ৫ মাস যাবৎ আমার সন্তানদের কোনো হদিস পাচ্ছি না। দেশে আসার পর দিনের পর দিন সন্তানদের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সন্ধান পাইনি। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমার সন্তানদের যাতে ফেরত পেতে পারি তার জন্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD