শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
গাঁজাসহ বৃদ্ধা গ্রেফতার

গাঁজাসহ বৃদ্ধা গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: সাভারের আশুলিয়ায় থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ হাইতুন নেছা (৫৫) নামের এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন উত্তর ডিবির অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে, শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে আশুলিয়া থানাধীন মুন্সিপাড়া গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাইতুন নেছা আশুলিয়া থানার মুন্সিপাড়ার গৌরিপুর এলাকার মো. সদর আলীর স্ত্রী।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, ডিবি পুলিশের এএসআই সুলতান মাহমুদ সঙ্গীয় এসআই  মোহাম্মদ শাহাদাত ও ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় আইনশৃংখলা রক্ষা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলেন। এ সময় সময় গোপন সংবাদের ভিত্ততে জানতে পেরে আশুলিয়ার মুন্সিপাড়া গৌরীপুর এলাকা অভিযান চালিয়ে হাইতুন নেছাকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

তিনি বলেন, উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD