শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
আন্দোলন থেকে সরে দাঁড়ালো ছাত্রলীগের পদবঞ্চিতরা

আন্দোলন থেকে সরে দাঁড়ালো ছাত্রলীগের পদবঞ্চিতরা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: কমিটিতে বিতর্কিতদের বাদ ও হামলার ঘটনায় বিচার চেয়ে আন্দোলনরত ছাত্রলীগের পদবঞ্চিতরা কর্মসূচি থেকে সরে এসেছেন।

রোববার (১৯ মে) দিনগত রাতে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতার সঙ্গে বৈঠকে আশ্বাস পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)  রাজু ভাস্কর্যে অবস্থানরত আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।

বিগত কমিটির পরিকল্পনা ও কর্মসূচি সম্পাদক রাকিব হোসেন বলেন, ‘কমিটি থেকে বিতর্কিতদের বাদ দিয়ে যোগ্যদের মূল্যায়ন ও মধুর ক্যান্টিনে হামলায় জড়িতদের বহিষ্কার করার আশ্বাস পেয়ে আমরা আন্দোলন স্থগিত করেছি।’

এর আগে আন্দোলনরতদের একটি অংশসহ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন দলের নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউছার এবং ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD