শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
পাথরঘাটায় ৫ মণ হরিণের মাংসসহ ট্রলার জব্দ

পাথরঘাটায় ৫ মণ হরিণের মাংসসহ ট্রলার জব্দ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বঙ্গোপসাগরের তীরবর্তী বনফুল আবাসন সংলগ্ন একটি ছোট খাল থেকে দু’টি মাথা ও দু’টি চামড়াসহ প্রায় পাঁচ মণ হরিণের মাংস জব্দ করা হয়েছে। এসময় হরিণ ধরা ফাঁদসহ একটি ছোট ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা গেলেও এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শনিবার (১৮ মে) ভোররাত সাড়ে ৩টার দিকে বনবিভাগের চরলাঠিমারা বিটের কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগের নেতৃত্বে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

বিট কর্মকর্তা বদিউজ্জামান খান বলেন, বঙ্গোপসাগরের তীরবর্তী চরলাঠিমারা বনফুল আবাসন সংলগ্ন একটি ছোট খালে হরিণের মাংস নিয়ে অবস্থান করছিল পাচারকারীরা। ভোররাত সাড়ে ৩টার দিকে এলাকাবাসী টের পেয়ে ঘটনাস্থলের কাছে যাওয়া মাত্রই ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। পরে বনবিভাগের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাংস ও ট্রলার জব্দ করে। পরে পাথরঘাটা থানায় খবর দিলে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে যান। এসময় ওই ট্রলারে দু’টি চামড়া, দু’টি মাথাসহ প্রায় পাঁচ মণ মাংস থাকলেও ধারণা করা হচ্ছে আটটি হরিণ জবাই করা হয়েছিল।

তিনি আরও বলেন, কোস্টগার্ডের মাঝি ইলিয়াসের বাবা আব্দুর রহমান শিকদার এলাকায় হরিণ পাচারকারী হিসেবে চিহ্নিত। ওই ট্রলারটি আব্দুর রহমান শিকদারের বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন। দুই বস্তা হরিণ ধরা ফাঁদসহ ট্রলারটি বনবিভাগের জিম্মায় রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী মাংসগুলো মাটি চাপা দেওয়া হবে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সরেজমিনে যাই। মাংসসহ জব্দ হওয়া ইঞ্জিনচালিত ট্রলারটি কোস্টগার্ডের মাঝি ইলিয়াসের বাবার আব্দুর রহমান শিকদারের বলে তিনি নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD