শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
৫শ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস

৫শ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঢাকার দোহারে অভিযান চালিয়ে আনুমানিক ৫শ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে লে. শাম্স সাদেকীন নির্নয়ের নেতৃত্বে কোস্ট গার্ড ঢাকা জোনের পাগলা বিসিজি স্টেশনের সদস্যরা দোহারের চরবিলাসপুর, খাজা বাজার এবং আলম বাজার রাধানগর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।

এ সময় ৬টি জাল তৈরির কারখানা এবং ৭টি গোডাউন থেকে আনুমানিক ১০ লাখ পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫০০ কোটি টাকা। অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান দোহার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা. লুৎফর নেহার উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD