মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
ভোলায় চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ

ভোলায় চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভোলায় চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। সেমবার (১২ ডিসেম্বর) আছিয়া বেগম (৩৫) নামে প্রসূতির মৃত্যু হয়।

ভোলা সদরের ডায়াবেটিকস হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত আছিয়া সদরের শিবপুর ইউনিয়নের জেলে আবদুর রহমানের স্ত্রী। চিকিৎসকর অবহেলায় রোগীর এমন মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীরা স্বজনরা। তবে চিকিৎসকের দাবি হার্ট অ্যাটাকে রোগীর মৃত্যু হয়েছে।

রোগীর স্বজনরা জানান, রোববার (১২ ডিসেম্বর) রাতে আছিয়া বেগমের সিজারিয়ান অপারেশন করেন গাইনি চিকিৎসক ডা. আফরোজা বেগম। অপারেশনের পর একটি ছেলে সন্তানের জন্ম হয়। সিজারিয়ান সম্পন্ন হলেও রাত থেকেই রোগী অসুস্থ হয়ে পড়ে। তবে সেই রোগীকে কোনো চিকিৎসা করেনি ডাক্তার বা হাসপাতালের কোন স্টাফ। সকালে মুমূর্ষু অবস্থায় ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করলে পথেমধ্যে তার মৃত্যু হয়।

রোগীর স্বামী আবদুর রহমান বলেন, সিজারের পর আমাদের কাউকে ভেতরে ঢুকতে দেয়নি, তারা রোগীর চিকিৎসায় অবহেলা করেছে। হাসপাতালেই রোগীর মৃত্যু হলেও তারা তা বুজতে না দিয়ে বরিশালে রেফার করেছে।

রোগীর স্বজন জিন্নাহ বলেন, রোগীকে সরকারি হাসপাতালে সিজার করানোর অনুরোধ করলেও তারা ভোলা ডায়াবেটিকস হাসপাতালে সিরাজ করায়, তারপর থেকে রোগীর খিঁচুনি উঠে, রোগী অসুস্থ্য হয়ে পড়ে। তাকে আইসিইউ লাগবে বলে বরিশাল রেফার করে।

হাসপাতালের অটি ইনচার্জ ইসমাইল বলেন, সিজারের পর রোগী অসুস্থ্য ছিলেন। সকালে হঠাৎ আরও অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে আমরা জরুরি অক্সিজেন এবং আইসিইউতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কারণ ভোলাতে এমন সুবিধা নেই। আমাদের এখানে থাকা অবস্থায় রোগী সুস্থ ছিলো। সিজারের পর কোন সমস্যা ছিলো না।

অভিযোগের ব্যাপারে গাইনি চিকিৎসক ডা. আফরোজা বলেন, অপারেশন সফলভাবেই সম্পন্ন হয়েছে। ভূল চিকিৎসা বা অবহেলায় তার মৃত্যু হয়নি। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি তাকে।

তিনি আরও বলেন, রোগী কিছুটা বয়স্ক ছিলো, এটা তার পঞ্চম সন্তান। বয়স্ক মানুষের হার্ট অ্যাটাক ঝুঁকি থাকে, হয়ত সেভাবেই তার মৃত্যু হতে পারে। কারণ, শুনেছি রোগী বিছানার মধ্যেই মলত্যাগ করেছিলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD