শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
১২ হাজার ইয়াবাসহ আটক দুই

১২ হাজার ইয়াবাসহ আটক দুই

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ১২ হাজার ২৪০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ ৭২ হাজার টাকা।

আটক মাদক কারবারিরা হলেন- মো. ইমরান মিয়া (২৫) ও নুর মোহাম্মদ (৩০)। অভিযানে তাদের কাছ থেকে ১২ হাজার ২৪০টি ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রীত নগদ ১ লাখ ৮৭ হাজার ৭৭৭ টাকা উদ্ধার করা হয়।

রোববার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (০৩ ডিসেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল।

আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD