বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
রিমান্ডে টুকু,, ছয় মাসের পুরনো মামলায়

রিমান্ডে টুকু,, ছয় মাসের পুরনো মামলায়

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর পল্টন থানায় চলতি বছরের মে মাসে দায়ের করা একটি মামলায় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন- যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেস মিয়া, আব্দুল্লাহ, জজ মিয়া প্রমুখ।

চলতি বছরের মে মাসে পল্টন থানায় হওয়া মামলায় আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার। অপরদিকে আসামিপক্ষে বোরহান উদ্দিন, মোসলেহ উদ্দিন জসীম, ওমর ফারুক ফারুকীসহ বেশ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে গত শনিবার রাতে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। বিএনপির রাজশাহীর গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানান বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

পরে গত মে মাসে পল্টন থানায় হওয়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়। আসামিদের কারও নাম এজাহারে না থাকলেও সন্ধিগ্ধ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD