বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
৩৮ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

৩৮ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩৮ কেজি গাঁজাসহ মো. রিয়াদ সরদার (৩২) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে ৩৮ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার, একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ৮৫ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিষয় তিনি জানান, আটক মাদককারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পেশাদার মাদককারবারি। বেশ কিছুদিন ধরে তিনি দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেটকারযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

আটক রিয়াদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD