মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
উদ্ভাবনী উল্লাসে স্মার্ট বাংলাদেশ’২০২২পুরস্কার বিতরণ

উদ্ভাবনী উল্লাসে স্মার্ট বাংলাদেশ’২০২২পুরস্কার বিতরণ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: উদ্ভাবনী উল্লাসে স্মার্ট বাংলাদেশ’ – এই স্লোগান নিয়ে গত ১৯ নভেম্বর জেলা প্রশাসন, বরিশাল এর আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ২০ নভেম্বর, রবিবার বিকাল ৪টায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বরিশাল মনদীপ ঘরাই। বিশেষ অতিথি হিসেবে প্রফেসর ড. এহতেসাম উল হক, অধ্যক্ষ, বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজ, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সিনিয়র সহসভাপতি, জেলা আওয়ামী লীগ, বরিশাল মোঃ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরিশাল মোঃ সোহেল মারুফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে অংশগ্রহণকারী স্টলের ডিজিটাল সেবা কার্যক্রমের উপর মূল্যায়নে প্রথম স্থান অধিকার করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বরিশাল, দ্বিতীয় স্থান অধিকার করে জেলা শিক্ষা অফিস, বরিশাল, তৃতীয় স্থান অধিকার করে জেলা সমাজসেবা অধিদপ্তর, বরিশাল। ডিজিটাল উদ্ভাবনের ভিত্তিতে মূল্যায়নে প্রথম স্থান অধিকার করে আবু উবাইদা প্রজেক্ট, বিইউ রেডিও, দ্বিতীয় স্থান অধিকার করে টারজন হর্স প্রজেক্ট, টার্বো এক্সট্রিম, তৃতীয় স্থান অধিকার করেন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, প্রজেক্ট-ভ্যান্ডিং মেশিন। মেলায় সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের ৫০টি স্টল অংশগ্রহণ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD